,

রোনালদোর স্বপ্নের একাদশে মেসি

messiস্পোর্টস ডেস্ক : মেসিকে নিয়েই নিজের স্বপ্নের একাদশ সাজিয়েছেন রোনালদো। তবে এই রোনালদো পর্তুগালের অধিনায়ক নন, ইনি ব্রাজিলের সাবেক ফুটবল গ্রেট রোনালদো। একাদশে মেসি থাকলেও জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর।

ব্রাজিলের চারজন, ইতালির চারজন, আর্জেন্টিনার দুজন ও ফ্রান্সের একজন নিয়েই রোনালদোর ড্রিম টিম। এফএ টিভির জন্য এই স্বপ্নের দল গঠন করেছেন ৪-৪-২ ফরম্যাটে। গোলপোষ্টের নিচে আছেন জিয়ানলুইজি বুফন। ডিফেন্সে ব্রাজিলের কাফু ও রবার্তো কার্লোসের সঙ্গে আরও আছেন পাওলো মালদিনি, ফ্যাবিও ক্যানাভারো।

মিডফিল্ডে ম্যারাডোনা-মেসির পাশাপাশি আছেন জিনেদিন জিদান ও আন্দ্রেয়া পিরলো। আর ফরোয়ার্ডে পেলের সঙ্গে পর্তুগাল অধিনায়ককে না রেখে রেখেছেন নিজেকে।

গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন
ডিফেন্ডার: পাওলো মালদিনি, ফ্যাবিও ক্যানাভারো, কাফু ও রবার্তো কার্লোস
মিডফিল্ডার: জিনেদিন জিদান, ডিয়েগো ম্যারোডোনা, লিওনেল মেসি, আন্দ্রেয়া পিরলো
স্ট্রাইকার: পেলে ও রোনালদো (ব্রাজিল)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে