,

কাল দেশে ফিরবেন মুস্তাফিজ

031333Pic-25স্পোর্টস ডেস্ক : লন্ডনে সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের কাছ থেকে ছাড়পত্র পাওয়ায় গত শুক্রবারই দেশে ফেরার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু ব্যক্তিগত কারণে দু-একটা দিন অবস্থানের পর আজ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওয়না দেবেন কাটার মাস্টার। সিলেট ছুঁয়ে তার বহনকারী বিমানটির সোমবার বেলা ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

আইপিএল শেষে দেশে ফিরে গত ২০ জুলাই সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে অংশ নিতে লন্ডনে যান মুস্তাফিজ। কিন্তু ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে নিজের প্রথম ম্যাচে ম্যাচ সেরা পারফর্মেন্সের পর দ্বিতীয় ম্যাচে কাঁধে চোপ পান বাংলাদেশি এই তরুণ পেসার। এরপর আর একটি ম্যাচও খেলতে পারেননি। গত ১২ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে সার্জন ওয়ালেস অস্ত্রোপচার করেন তার কাঁধে। পুনর্বাসন-প্রক্রিয়া শেষে মুস্তাফিজের মাঠে ফিরতে অন্তত পাঁচ মাস লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ