,

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনার কবলে পুলিশ সুপারের গাড়ি

B-Baria-Map-Main-7নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশ সুপারের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক আহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান সুস্থ রয়েছেন বলে দাবি পুলিশের। আহত জাহাঙ্গীরকে স্থানীয় ডে-নাইট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশের একটি সূত্রে জানা যায়, রাতে পুলিশ সুপার তার সরকারি পাজেরো জিপ গাড়িতে চড়ে ‘নাইট পেট্রল’ ডিউটিতে বের হন। ডিউটি শেষে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত গতিতে স্পিড ব্রেকার অতিক্রম করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

এ ঘটনায় গাড়ি চালক জাহাঙ্গীর আহত হন। পরে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) এম.এ মাসুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এসপি স্যার সুস্থ আছেন। স্যারের গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে