বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছে আলেপ্পোর ‘আলোচিত’ শিশু ওমরানের ভাই

 

আন্তর্জাতিক ডেস্ক :৫ বছরের শিশু ওমরান দাকনিশকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।সিরিয়ার আলেপ্পো শহর থেকে উদ্ধার হওয়া যে শিশুর ছবি বিশ্বকে হতবাক করে দিয়েছে, সেই ওমরান দাকনিশের বড় ভাই মারা গেছে। আলী দাকনিশ নামে ১০ বছর বয়সী শিশুটি বোমা হামলায় গুরুতর আহত হয়েছিল।

16081922041
মানবাধিকার সংগঠন সিরিয়া সলিডারিটি ক্যাম্পেইন জানিয়েছে, রাশিয়ার বোমার আঘাতে দাকনিশ পরিবারের বাড়িটি বিধ্বস্ত হয়। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স বলছে, ১৭ আগস্ট ওই বোমা হামলার কারণে শরীরের ভেতরে অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়া এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণই আলীর মৃত্যুর কারণ।

সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলোতে রাশিয়া এবং সিরিয়ার সরকারি বাহিনীর যুদ্ধ বিমান থেকে ব্যাপকভাবে হামলা চালানো হচ্ছে। তবে ওমরান দাকনিশের বাড়িতে কোন হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া।শিশু ওমরানের ছবি প্রকাশের পর তা অনেককেই স্মরণ করিয়ে দেয় শিশু আয়লানের কথা। সামাজিক মাধ্যমে তেমন অনেক বক্তব্যই উঠে আসে।

এমনই হামলায় বিধ্বস্ত একটি বাড়ির ধূলা ময়লা থেকে পাঁচবছর বয়সী ওমরানকে রক্তাক্ত ও আহত অবস্থায় বের করে আনা হয়। তার সেই ছবি ও ভিডিও আলেপ্পো শহরে আটকে পড়া বেসামরিক মানুষদের দুঃখ-দুর্দশার প্রতীকী চিত্র হয়ে উঠেছে, যা সারা বিশ্বকে হতবাক করে দেয়।ভিডিও চিত্রে দেখা যায়, রক্তাক্ত, সারাগায়ে ধূলি মাখা ভীত শিশু ওমরান একটি অ্যাম্বুলেন্সের সিটে বসে রয়েছে, একটু পরেই সে নিজের মুখে হাত বুলিয়ে রক্ত দেখতে পেয়ে চমকে ওঠে।
এই ভিডিও আর ছবি প্রকাশ করে সিরিয়ার বিদ্রোহীরা। এখন এলো তার ভাইয়ের মৃত্যুর খবর।সিরিয়ার এক সময়কার শিল্প ও বাণিজ্য নগরী হিসেবে খ্যাত আলেপ্পোতে কয়েক সপ্তাহ ধরেই সিরিয়ান বিদ্রোহী আর সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলছে। সহিংসতায় কয়েকশ মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ