বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের সঙ্গে চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট

 
আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের পার্লামেন্ট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির অনুমোদন দিয়েছে। শনিবার দেশটির পার্লামেন্টে চুক্তিটি অনুমোদিত হয়। গত মাসে দেশটিতে ব্যর্থ সেনা অভ্যুত্থান প্রচেষ্টার কারণে চুক্তির অনুমোদনে দেরি হয়।

f6b6186cc6f34e81e832ce57a9f8eb52-57b890024046b

দীর্ঘ ছয় বছর পর ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার চুক্তির অনুমোদন করেছেন আইনপ্রণেতারা। পার্লামেন্ট অধিবেশন গ্রীষ্মকালীন বিরতিতে যাওয়ার আগেই এ চুক্তির অনুমোদন দেওয়া হয়।

রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, চুক্তি অনুযায়ী ২০১০ সালে গাজামুখী তুরস্কের একটি ত্রাণবাহী জাহাজে কমান্ডোদের অভিযানের ক্ষতিপূরণ হিসেবে ইসরায়েল তুরস্ককে দুই কোটি ডলার দেবে। ওই অভিযানে তুরস্কের ১০ নাগরিক নিহত হয়েছিলেন। এ ঘটনার পরই তুরস্ক-ইসরায়েল সম্পর্কে ভাঙন সৃষ্টি হয়।

ইসরায়েল চুক্তি কার্যকর হওয়ার ২৫ কর্মদিবসের মধ্যে তুরস্ককে থোক অর্থ দেবে বলে খবরে বলা হয়েছে।

চুক্তি অনুযায়ী ওই অভিযানের জন্য ইসরায়েলের কোনও ব্যক্তি বিশেষকে অপরাধী কিংবা আর্থিকভাবে দায়ী করা যাবে না।

ইসরায়েলের কেবিনেট মন্ত্রীরা গত জুনে এ চুক্তির অনুমোদন দিয়েছিলেন। তবে গত ১৫ জুলাই অভ্যুত্থান প্রচেষ্টার পর সময়ের কারণে আঙ্কারা চুক্তিটি পার্লামেন্টে পাঠাতে পারেনি।

এখন চুক্তিটি অনুমোদন পাওয়ায় উভয় দেশ কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারে দূত বিনিময় প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে।

চুক্তির ফলে ফিলিস্তিনিদের ত্রাণ সরবরাহে তুরস্ককে অনুমতি দিতে হামাস নিয়ন্ত্রিত গাজা প্রণালীতে নৌ চলাচলে নিষেধাজ্ঞা শিথিল হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত