বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বিস্ফোরণে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত ২২ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯৪ জন। স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপ শহরে এ হামলা চালানো হয়। এ শহরটি তুর্কি-সিরিয়া সীমান্তে অবস্থিত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ab00fc2e90e2f73b310430ba84edbb0a-57b9057ba7c73

এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার জন্য আইএস জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে।তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, একজন আত্মঘাতী হামলাকারী এ সন্ত্রাসী হামলা চালিয়েছে।প্রাদেশিক গর্ভনরের এক বিবৃতিতে বলা হয়েছে, এ নিষ্ঠুর হামলা এবং যারা এ হামলা চালিয়েছে তাদের তীব্র নিন্দা জানাচ্ছি। নিহতদের জন্য আল্লাহ তাআলা’র কাছে ক্ষমা চাইছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

 

এর আগে গত মে মাসে কুর্দি অধ্যুষিত গাজিয়ানটেপ শহরে আত্মঘাতী হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন।আইএস এবং কুর্দি বিদ্রোহীদের ওপর গতবছর সিরিজ হামলা চালায় তুরস্ক। গত জুনে ইস্তানবুল বিমানবন্দরে আইএসের হামলায় নিহত হন অন্তত ৪০ জন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত