এক মাস পর ব্যাট-বল হাতে তামিম-ম্যাশরা
স্পোর্টস ডেস্ক : গত ২০ জুলাই ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প শুরু হওয়ার পর আজ (শনিবার) শুরু হলো স্কিল অনুশীলন। এক মাস ফিটনেস নিয়ে কাজ করার পর ব্যাট-বল হাতে নিলেন তামিম-ম্যাশরা।
নানা মারা যাওয়ায় মুশফিকুর রহিম এদিন উপস্থিত থাকতে পারেননি এছাড়া সিপিএল শেষে ছুটিতে আছেন সাকিব আল হাসান।
দুই সেশনে ক্রিকেটারদের প্রথম দিনের স্কিল অনুশীলন হয়। সকাল সোয়া ৯টায় প্রথম সেশনের ব্যাটিং-বোলিং শুরু হয়। জাতীয় দলের মূল ক্রিকেটাররা প্রথম সেশনে অনুশীলন করেন। দুই ঘণ্টার সেশন শেষ হয় সোয়া ১১টায়। ১৫ মিনিট পর দ্বিতীয় সেশন শুরু হয়। দ্বিতীয় সেশনে অনুশীলন চলে দুপুর দেড়টা পর্যন্ত।
চার দিন টানা স্কিল অনুশীলনের পর ২৫ আগস্ট নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটারার। ঈদের আগে আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। ৩ ও ৬ সেপ্টেম্বর দুটি ম্যাচ মিরপুরে হওয়ার কথা রয়েছে।











