,

ইংল্যান্ড-পাকিস্তান ওয়ানডে সিরিজে নতুন নিয়ম

Pakistanস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড-পাকিস্তানের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে আইসিসি। দুই দলের এই সিরিজে পরীক্ষামূলকভাবে সামনের পায়ের নো বল ডাকবেন তৃতীয় আম্পায়ার।

আইসিসি জানায়, এই সিরিজে পরীক্ষামূলকভাবে তৃতীয় আম্পায়ার বোলারের পায়ের নো বল ডাকবেন। এক্ষেত্রে তৃতীয় আম্পায়ারকে সহায়তা করার জন্য রান আউটে ব্যবহৃত চারটি ক্যামেরার ছবি থাকবে একটি স্ক্রিনে। এতে থাকবে ভিডিওর ‘স্লো মোশন রিপ্লে’ দেখা ও ‘ফরোয়ার্ড-রিওয়াইন্ড’ করার ব্যবস্থাও।

আইসিসি আরও জানায়, তৃতীয় আম্পায়ার নো বল ডাকার সঙ্গে সঙ্গে মাঠের আম্পায়ারদের পরনে থাকা পেজার ওয়াচটি কেঁপে উঠবে। তবে এভাবে সঙ্কেত পাঠাতে ব্যর্থ হলে প্রচলিত পদ্ধতিতে মাঠের আম্পায়ারকে নো বল হওয়ার কথা জানাবেন তৃতীয় আম্পায়ার।

আইসিসির সিনিয়র ম্যানেজার অ্যাডাম গ্রিফিথ বলেন, “পা’য়ের ‘নো’ বল নির্ধারণ আরো নিঁখুতভাবে এবং ধারাবাহিকভাবে করতেই এই পদ্ধতির নির্ণয় করা হয়েছে।আর সিরিজ শুরুর আগে আম্পায়ারদের প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী বুধবার থেকে শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের এই সিরিজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে