বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাদেন বধের কাহিনি লেখকের ৭০ লাখ ডলার জরিমানা

 

 

আন্তর্জাতিক ডেস্ক : আল-কায়েদার প্রাক্তন প্রধান ও সে সময়ে যুক্তরাষ্ট্রের ১ নম্বর শত্রু ওসামা বিন লাদেনকে হত্যার অভিযান নিয়ে বই লেখায় লেখকের ৭০ লাখ ডলার জরিমানা হয়েছে।
laden11471700443
লাদেন বধের অভিযানে থাকা নেভি সিলের এক কমান্ডো ছদ্মনামে নো ইজি ওয়ে শিরোনামে বইটি লেখেন। পেন্টাগনের ছাড়পত্র না নিয়ে এবং গোপন অভিযান নিয়ে কথা বলে আইন অমান্য করায় তাকে এ অর্থদন্ড দেওয়া হয়েছে।

২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের নেভি সিল অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে। তার মরদেহ সাগরে ডুবিয়ে দেওয়া হয়। এ অভিযানের বর্ণনা দিয়ে ২০১২ সালে ছদ্মনামে বই লেখেন নেভি সিলের সদস্য ম্যাট বিসোনেট। প্রকাশের পরই বইটি বেস্টসেলার তালিকায় চলে আসে।

এরই মধ্যে বই বিক্রির মুনাফা এবং রয়্যালটির স্বত্ব ত্যাগ করেছেন ম্যাট বিসোনেট। এর বিনিময়ে সরকার আর যেসব বিষয় উত্থাপন করেছেন, তা প্রত্যাহার করা হয়।

বিশেষ অভিযান পরিচালনার দায়িত্বে থাকা নেভি সিলের সদস্যরা কোনোমতে অভিযান নিয়ে কথা বলার অধিকার রাখেন না এবং অভিযানের কৃতিত্ব নেওয়ারও কোনো সুযোগ নেই। কিন্তু এসব আইন অমান্য করায় বিসোনেটের বিরুদ্ধে ভার্জিনিয়ার একটি আদালতে মামলা হয়। আদালতের কাছে তিনি ভুল স্বীকার করেন। মার্ক টোয়েন ছদ্মনামে বিসোনেটের লেখা বইটি এখনো বাজারে আছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত