,

বাদ পড়লেন আফ্রিদি-আজমল

310f58a4aebb3ae7938c5a8c8f2f5b13-57b83f3478586স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ড আগামী বছরের কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করেছে। তবে সেই তালিকা থেকে বাদ পড়েছেন বুম বুম আফ্রিদি ও সাঈদ আজমল।
পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নতুন এই কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করবে পিসিবি।
গেল ১০ বছরের মধ্যে এই প্রথম আফ্রিদি কেন্দ্রীয় চুক্তি থেকে ছিটকে পড়লেন। অন্যদিকে আজমল ছয় বছর পর কেন্দ্রীয় চুক্তির বাইরে চলে গেলেন। তাদের পাশাপাশি আনোয়ার আলী, হ্যারিস সোহেল, জুনায়েদ খান ও শোয়েব মাকসুদও কেন্দ্রীয় চুক্তির বাইরে চলে গেছেন।
ইংল্যান্ড সফরে ১৩ উইকেট পাওয়া সোহেল খান নতুন এই চুক্তিতে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আফ্রিদি হাঁটুর ব্যাথায় ভুগছেন। আর সে কারণে তিনি ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে ৭ সেপ্টেম্বরের টি-টোয়েন্টি ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে আফ্রিদিকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে