,

কসবায় নববধু পাপিয়াকে যৌতুকের জন্য হত্যা

1471692643848নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িযার কসবায় নব বধু পাপিয়া বেগম (১৯)কে যৌতুকের জন্য হত্যা করেছে বলে নিহতর পরিবার স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ বিচার দাবী জানিয়েছেন।

উপজেলা সদর তেতৈয়া গ্রামের খলিলুর রহমানের কন্যা পাপিয়া বেগমকে (১৯) কে গত ৪মাস পূর্বে একই উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাড়াই গ্রামের আরু মিয়ার ছেলে আমিনুল ইসলাম মালু (২৮)এর সাথে বিবাহ প্রদান করা হয়। বিবাহর পর থেকে যৌতুক হিসেবে ৫ লাখ টাকা আনার জন্য নব বধু পাপিয়া বেগমকে স্বামী আনিুল ইসলাম মালু প্রতিনিয়ত নির্যাতন করতে থাকে। গরীব বাবার কাছ থেকে পাপিয়া যৌতুকের টাকা এনে না দিতে পারায় গত ৭ আগষ্ট পাপিয়াকে হত্যা করে লাশ ফেলে দিয়ে স্বামী-ভাসুর,দেবর,ননদ পালিয়ে যায়।

কসবা থানা পুলিশ সংবাদ পেয়ে পাপিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ব্যাপারে নিহত পাপিয়ার মা রোজিনা বেগম বাদী হয়ে পাপিয়ার স্বামী আমিনুল ইসলাম মালু,বড় জা রত্না সহ ৪জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

পুলিশ এই পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি বলে জানিয়েছেন মামলার বাদী রোজিনা। নব বধু পাপিয়া বেগমের হত্যার বিচারসহ আসামীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন নিহতর পরিবার ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে