,

বলেছিলাম না আমিই সেরা : বোল্ট

boltamarস্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকসে ১০০ মিটার রিলে রেসে মাঠে নামার আগেই উসেইন বোল্ট টিম মেটদের বলেছিলেন, “তারা যদি এগুতে না পারেন তবে তিনি একাই তাদের হয়ে প্রতিদ্বন্দ্বীদের সবাইকে হারিয়ে দেবেন” ঠিক তাই যেন করলেন। “বলেছিলাম না আমিই সেরা”, রেস শেষে বলেছেন বোল্ট।
রিও অলিম্পিকসে এবার ১০০ মিটার রিলে রেসে স্বর্ণ পদক জিতে উসেইন বোল্ট আবারো প্রমাণ করলেন তিনিই সেরা। আর সেই সাথে আবারো বোল্টের যাদুতে ইতিহাস রচনা হলো।

এই স্বর্ণ জয়ের মাধ্যমে পর পর তিনটি অলিম্পিকে তিনটি করে স্বর্ণ জয় করলেন তিনি। অলিম্পিক অ্যাথলেটিক্সে এখন পর্যন্ত কেউ-ই একই ধরনের তিনটি ইভেন্টে পরপর তিনটি আসরে স্বর্ণপদক জিততে পারেননি।

রিওতে এর আগে জ্যামাইকান এই এথলেট ১০০ মিটারে স্প্রিন্টে স্বর্ণ জিতে আবারো দ্রুততম মানবের খেতাব কুড়িয়েছেন।তারপরই ২০০ মিটার রেসের স্বর্ণ।রিলে রেসে জাপান জিতেছে রৌপ্য তবে আর বেশ আগেই রাজকীয়-ভাবে ফিনিশিং লাইন পার হন বোল্ট।এই জয়ের পর যথারীতি তিনি দর্শক ও ফটোগ্রাফারদের তার বিখ্যাত ‘লাইটনিং বোল্ট’ পোজ দিয়ে মন জয় করেছেন।

তবে ২৯ বছর বয়সী বোল্ট অবশ্য বলেছেন রিও হবে তার শেষ অলিম্পিকস। তিনি ২০১৭ সালে বিশ্ব এথলেটিক চ্যাম্পিয়নশিপের পর খেলা থেকে অবসর নিতে চান।বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে