বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের মাটিতে জার্মানদের আরেকটি জয়গাথা

cb57adae27c7f1ae28f181ce524f7056-gerআটবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, দুবার বিশ্ব চ্যাম্পিয়ন—এরপরও মেয়েদের ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের আর কী থাকে? তবু জার্মানির একটা শূন্যতা ছিল। অলিম্পিকে কখনো জেতা হয়নি সোনা। মারাকানায় ফাইনালে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে সেই শূন্যতা পূরণ করল জার্মান মেয়েরা।

জার্মানি-সুইডেন দুই দলই প্রথমবারের মতো নেমেছিল সোনার খোঁজে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলে মুগ্ধ করে জার্মানি। ৪৮ মিনিটে জার্মানিকে এগিয়ে নেন ফরোয়ার্ড মারোজান। ৬২ মিনিটে সারা ডায়েব্রিৎজের ফ্রি কিক পোস্টে লেগে ফিরে এলে সেটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন সুইডিশ ডিফেন্ডার লিন্ডা সিমব্রান্ট। স্কোরলাইন ২-০ হয়ে যাওয়ার পর ৬৭ মিনিটে স্টিনার দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান কমায় সুইডেন। গোল-টোল যা হওয়ার এই ১৯ মিনিটেই হয়ে গেছে।
তবে ব্যবধান বাড়িয়ে নিতে আক্রমণের পসরা সাজিয়ে সুইডেনের রক্ষণভাগ ক্ষণে ক্ষণে কাঁপিয়ে তোলে জার্মানি। গোলে জার্মানরা যে ১০টি শট নিয়েছে, তার সাতটিই দ্বিতীয়ার্ধে। পুরো ম্যাচেই সেখানে সুইডেন নিয়েছে তিনটি। দ্বিতীয়ার্ধে জামার্নির আক্রমণ ঠেকাতেই তাদের সময় কেটেছে বেশি। সুইডিশরা একেবারে যে সুযোগ পায়নি তা নয়। বিশেষ করে ৮৭ মিনিটে অলিভিয়া স্কুদ হাতছাড়া করেছেন দারুণ দুটি সুযোগ।
মেয়েদের সাফল্য দেখে অনুপ্রাণিত হতে পারে জার্মানির ছেলেরাও। অলিম্পিক সোনা জয়ের লক্ষ্যে শনিবার তারা খেলবে নেইমারদের বিপক্ষে। ব্রাজিলের মাটি দেখা যাচ্ছে জার্মানদের ভীষণ পয়া! দুই বছর আগে এখানেই তারা জিতেছিল বিশ্বকাপ। এবার অলিম্পিকে মেয়েরা জিতল সোনা। ছেলেরা জিততে পারলেই ব্রাজিলের মাটিতে জার্মানি হয়ে যাবে ‘হ্যাটট্রিক চ্যাম্পিয়ন’! তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত