,

‘বাংলাদেশি’ কন্যা হিটে প্রথম

 
স্পোর্টস ডেস্ক :গলফে ৫৮তম হয়ে শেষ করেছেন সিদ্দিকুর রহমান। ১৪ আগস্ট তাঁর ইভেন্ট দিয়েই এবারের অলিম্পিক–যাত্রা শেষ হয়েছে বাংলাদেশের। তবে অলিম্পিক ইভেন্ট একেবারেই বাংলাদেশি-শূন্য হয়ে পড়েছে, ভাববেন না! শুক্রবার অলিম্পিক অ্যারেনায় রিদমিক জিমন্যাস্টিকসেই অংশ নিয়েছেন এক ‘বাংলাদেশি’ কন্যা। বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা মামুন তাঁর হিটেও হয়েছেন প্রথম।

6c3c909ea41c8a1f61ca39e7d7841101-Bangladeshi-Margarita

রিদমিক জিমন্যাস্টিকসে রাশিয়ার হয়ে অংশ নিচ্ছেন মার্গারিটা। নিজের চার ইভেন্ট হুপে ১৮.৮৩৩, বলে ১৯.০০০, ক্লাবে ১৭.৫০০ ও রিবনে ১৯.০৫০—একক অলরাউন্ডে মোট ৭৪.৩৮৩ পয়েন্ট পেয়ে শীর্ষে থেকেই হিট শেষ করেছেন বিশ্ব র‍্যাঙ্কিংয়েও এক নম্বরে থাকা রাশিয়ান এই জিমন্যাস্ট। রাশিয়ান লিখতে হচ্ছে। অথচ একটু এদিক-ওদিক হলেই বাংলাদেশের হয়েও অলিম্পিকে অংশ নিতে পারতেন এই জিমন্যাস্ট।
মার্গারিটার জন্ম মস্কোতে। বাবা বাংলাদেশি, মা রাশিয়ান। বাবা আব্দুল্লাহ আল মামুন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর, মা আনা সাবেক রিদমিক জিমন্যাস্ট। রিদমিক জিমন্যাস্টিকসে তাঁর আসা যে মাকে দেখে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। জুনিয়র লেভেল থেকেই বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলছেন। মার্গারিটার জন্য আপনার গর্ব হতে পারে, জুনিয়র লেভেলে কিছুদিন তিনি খেলেছেন বাংলাদেশের হয়েও। সিনিয়র লেভেলে ফিরে যান রাশিয়ায়।
রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ডটা মার্গারিটার অধিকারেই। ২০১৬ বাকু বিশ্বকাপে চারটি ইভেন্টে মোট ৭৭.১৫০ পয়েন্ট পেয়ে করেন এই রেকর্ড। এবার রিও অলিম্পিকে তাঁর শুরুটা হয়েছে দুর্দান্ত। সোনার পদক শেষ পর্যন্ত মার্গারিটার গলায় উঠলে তাতে গর্বিত হতে পারে বাংলাদেশও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে