,

ব্রাজিলকে জার্মানির হুমকি

 
স্পোর্টস ডেস্ক: নেইমারকে আটকানো নিয়ে চিন্তিত নন জার্মানির কোচ হোস্ট হুবেশ। অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিলকেই বরং জার্মানিকে থামানো নিয়ে ভাবতে হুমকি দিয়েছেন তিনি। রিও ডি জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত আড়াইটায় অলিম্পিক ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও জার্মানি।

1465732800_germany-euro-2016

প্রতিযোগিতার শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে আসছে জার্মানি। প্রতিপক্ষের জালে এ পর্যন্ত ২১টি গোল করে তারা। অন্যদিকে শুরুটা ভালো করতে না পারলেও সেমি-ফাইনালে হন্ডুরাসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিযেছে ব্রাজিল। দলের সেরা তারকা নেইমারও ফিরেছেন স্বরূপে।

ব্রাজিল অধিনায়ককে কিভাবে সামলানো হবে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার জার্মান কোচ বলেন, আমরা ব্রাজিলের বিপক্ষে খেলব, নেইমারের বিপক্ষে নয়। আমাদের ফরোয়ার্ডরা ২১টি গোল করেছে; তাই প্রশ্নটা হচ্ছে, ব্রাজিল আমাদের কিভাবে থামাবে।

ব্রাজিলের বিপক্ষে ফাইনালে খেলার ধরনে কোনো পরিবর্তন আনবেন না বলে জানিয়ে দেন হোস্ট। আমরা কোনোকিছু বদলাবো না। আমরা ভালোভাবে সামনে এগিয়ে চলা একটি দল এবং আমরা ঠিক একইভাবে খেলব। গোল.কম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে