,

সোমবার ঢাকা ফিরছেন মোস্তাফিজ

Mustafiz20160819183148লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে কাঁধের অস্ত্রোপচার শেষে আজ (শুক্রবার) দেশের ফেরার কথা ছিল বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমানের। তবে অস্ত্রোপচারের ধকল কাটাতে আরও দুই দিন লন্ডন থেকে আগামী সোমবার ঢাকা ফিরছেন এই তারকা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল ইউনুস বলেন, `মোস্তাফিজ লন্ডন সময় রোববার দেশের উদ্দেশে বিমানে উঠবে। সোমবার সকাল ১১ টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে। আজ (শুক্রবার) তার আসার কথা থাকলেও সে অস্ত্রোপচারের ধকল কাটাতে আরও দুই দিন লন্ডনে ঘুরে বেড়াতে চাচ্ছে।`

এর আগে কাউন্টি খেলতে গিয়ে কাঁধের পুরোনো ইনজুরিতে নতুন করে ব্যথা পাওয়ায় শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হয় মোস্তাফিজুর রহমানকে। প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের তত্ত্বাবধানে ১১ আগস্ট (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ১০টায় (ইংল্যান্ডের স্থানী সময় বিকেল ৪টা) লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে ভালোভাবেই সম্পন্ন হয় কাটার মাস্টারের কাঁধের অস্ত্রোপচার।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর