নাসিরনগরে এইচএসসির ফলাফল বিপর্যয় ॥ পাসের হার শতকরা ৪৭ প্রায়

145757_177-450x270আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) ॥এবার নাসিরনগর উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফল বির্পযয় ঘটেছে। নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এ ২টি কেন্দ্রে মোট ১২১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৫৯৭ জন উর্ত্তীণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩টি। পাসের হার শতকরা ৪৭ প্রায়। তম্মধ্যে নাসিরনগর ডিগ্রী (প্রস্তাবিত সরকারি) কলেজের ৮১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাসের হার শতকরা ৫১.৭৮। চাতলপাড় ডিগ্রী কলেজের ২৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ১২১ জন পাস করেছে। পাসের হার শতকরা ৪৩.০৬। বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজে ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন পাস করেছে। পাসের হার শতকরা ৪৩.১০। গোর্কণ স্কুল এন্ড কলেজের ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন পাস করেছে। পাসের হার শতকরা ৪৭.৬২। নাসিরনগর ডিগ্রী (প্রস্তাবিত সরকারি) কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর পরীক্ষার ফলাফল বিপযয়ের কথা স্বীকার করে বলেন বেশীরভাগ ছাত্রছাত্রিই ইংরেজীতে দুর্বল হওয়ায় ও অনিয়মিত ছাত্রছাত্রিরা কলেজমুখী না হওয়ায় ফলাফল এমন হয়েছে। চাতলপাড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ওমর আলী বলেন ফলাফল বিপর্যয়ের কোন কারন জানি না। বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পৃথ্বীশ রঞ্জন পোদ্দার বলেন আমরা এত পরিশ্রম করেও ফলাফল বিপর্যয়ের কারণ বুঝতে পারছি না। গোর্কণ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব কুমার দেব বলেন আমাদের কলেজ এই প্রথম পরীক্ষায় অংশগ্রহন করেছি। আমাদের পরীক্ষার্থীরাও ছিল নতুন এবং দূর্বল। তাই ফলাফলের দিক বিবেচনা করলে আমরা অন্যদের তুলনায় ভাল করেছি বলে তিনি দাবী করেন।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০