যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক মুসলিমের আশ্রয় লাভ

syrian_refugeeআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় বেশি হারে মুসলিম শরণার্থীরা আশ্রয় পাচ্ছেন।

গত ১৫ বছর ধরে খ্রিস্টান ধর্মাবলম্বীরা সর্বোচ্চ সংখ্যক আশ্রয় পেয়ে আসছিল। তবে চলতি বছরে এ হিসাব উল্টে গেছে।

এবার আশ্রয় পাওয়া ৬৩ হাজার শরণার্থীর মধ্যে ২৮ হাজার ৯৫৭ জনই মুসলিম। অন্যদিকে খ্রিস্টান শরণার্থীর সংখ্যা ২৭ হাজার ৫৫৬ জন।

মুসলিম শরণার্থী হিসেবে আশ্রয় পাওয়া ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশী রয়েছেন। সবমিলে গত ১৫ বছরে চারজন মুসলিমসহ ১২ জন বাংলাদেশীকে আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ‘রিফিউজি প্রসেসিং সেন্টার’ ও জরিপকারী সংস্থা পিউ রিসার্চ সেন্টারের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে চলতি অর্থবছরে (১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) ৮৫ হাজার মানুষকে আশ্রয় দেয়ার কথা রয়েছে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৬ আগস্ট পর্যন্ত ৬৩ হাজার জনকে আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে ২৮ হাজার ৯৫৭ জনই মুসলিম শরণার্থী, যা মোট আশ্রিতের ৪৬ ভাগ।

অন্যদিকে খ্রিস্টান শরণার্থীর সংখ্যা ২৭ হাজার ৫৫৬ জন, যা মোট শরণার্থীর ৪৪ ভাগ।

এছাড়া আশ্রয় পেয়েছেন দুই হাজার পাঁচশ’ বৌদ্ধ, এক হাজার পাঁচশ’ হিন্দু ধর্মাবলম্বী এবং ৩৩৮ জন নাস্তিক। এর বাইরে অন্যান্য ধর্মের অনুসারী রয়েছেন দুই হাজারেরও বেশি মানুষ।

পিউ রিসার্চ জানিয়েছে, ২০০২ অর্থবছর থেকে গত ১৫ বছরে যুক্তরাষ্ট্রে প্রায় আট লাখ ৪৭ হাজার ২০০ শরণার্থী আশ্রয় পেয়েছেন। এদের মধ্যে খ্রিস্টান শরণার্থীর সংখ্যা তিন লাখ ৮৯ হাজার ৭১২ জন, যা মোট শরণার্থীর ৪৬ ভাগ।

অন্যদিকে মুসলিম শরণার্থীর সংখ্যা দুই লাখ ৬৯ হাজার ৩৯৫ জন, যা মোট শরণার্থীর ৩২ ভাগ।

এই ১৫ বছরে ১২ জন বাংলাদেশীকে আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে চারজন মুসলিম, দু’জন হিন্দু এবং তিনজন করে খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন।

চলতি বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এবারের ২৮ হাজার ৯৫৭ জন মুসলিম শরণার্থীর মধ্যে মাত্র চারটি দেশ থেকেই ২৬ হাজার ৩৬১ জন আশ্রয় পেয়েছেন।

এর মধ্যে সিরিয়ার ৮ হাজার ৫১১ জন, সোমালিয়ার ৭ হাজার ২৩৪ জন, ইরাকের ৬ হাজার ৭১ জন, মিয়ানমারের ২ হাজার ৫৫৪ জন এবং আফগানিস্তানের ১ হাজার ৯৪৮ জন শরণার্থী রয়েছেন।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক