বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইতিতে কলেরা মহামারীর জন্য জাতিসংঘের দায় স্বীকার

 
আন্তর্জাতিক ডেস্ক :ক্যারিবীয় অঞ্চলের দরিদ্র দেশ হাইতিতে ২০১০ সালে কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়লে, তাতে দশ হাজার মানুষ মারা যায়। সে সময় প্রায় ছয় লাখ মানুষ আক্রান্ত হয়। প্রথমবারের মত অভ্যন্তরীণ এক প্রতিবেদনে ওই কলেরার জন্য নিজের দায় স্বীকার করে নিয়েছে জাতিসংঘ।

z

প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, ওই ঘটনায় সংস্থার অবস্থান ছিল ”নৈতিকভাবে বিবেকবর্জিত এবং আইনত অসমর্থনীয়”।

বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় বারবারই দাবি করা হয়েছে, হাইতিতে কর্মরত জাতিসংঘের নেপালি শান্তিরক্ষী বাহিনীর দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণেই কলেরা আক্রান্ত নেপালি সেনাদের মাধ্যমে হাইতিতে কলেরার জীবাণু ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটির পয়ঃনিষ্কাশন পাইপ ফেটে হাইতিতে কলেরা ছড়িয়ে পড়েছিল বলে প্রমাণ পাওয়া যায়।

কিন্তু জাতিসংঘ বরাবরই তা অস্বীকার করে এসেছে। এছাড়া এ নিয়ে সংস্থার নিজস্ব কোন পর্যবেক্ষণও এতদিন পর্যন্ত জানা যায়নি।

যদিও জাতিসংঘ এখনো আইনগত জায়গায় নিজের অবস্থান পরিবর্তন করেনি—যেখানে বলা হচ্ছে, ১৯৪৭ সালের জাতিসংঘ চার্টার অনুযায়ী সব ধরণের দায় থেকে জাতিসংঘ মুক্ত হওয়ায়, সংস্থাটি নিহতদের পরিবারগুলোকে কোনরকম ক্ষতিপূরণ দেবে না।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত