,

২০০ মিটারেও বোল্টের ‘হ্যাটট্রিক’

 
স্পোর্টস ডেস্ক : আবারও উসাইন বোল্ট, আবারও সোনা। অলিম্পিকে ১০০ মিটারের পর ২০০ মিটার স্প্রিন্টেও শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন জ্যামাইকান গতিদানব।রিও গেমসের ত্রয়োদশ দিন বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৭টায় ২০০ মিটারের ফাইনালে বোল্ট সময় নিয়েছেন ১৯.৭৮ সেকেন্ড।

 

usain_bolt1471573457
কানাডার আন্দ্রে ডি গ্রাসে ২০.০২ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন। ২০.১২ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ফ্রান্সের ক্রিস্টোফে লেমাত্রে।এ নিয়ে টানা তিন অলিম্পিকে ২০০ মিটারের সোনা জিতলেন বোল্ট। এই ইভেন্টে টানা তিন অলিম্পিকে সোনা নেই আর কারও।

আরেকটি কীর্তিও গড়ে ফেললেন বোল্ট, প্রথম দৌড়বিদ হিসেবে অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ২০০ মিটারে টানা সাতবার চ্যাম্পিয়ন হলেন।১০০ মিটারেও টানা তিন অলিম্পিকে সোনা বোল্টের দখলে। ১০০ ও ২০০ মিটারে টানা তিন অলিম্পিকে সোনা জেতা ইতিহাসের প্রথম দৌড়বিদ তিনিই।

এখন বাকি কেবল ‘ট্রিপল ট্রিপল’। রিওতে দলীয় ইভেন্ট ৪x১০০ মিটার রিলেতে সোনা জিতলেই গড়ে ফেলবেন অবিশ্বাস্য এই কীর্তি। বাংলাদেশ সময় শনিবার সকালে সতীর্থদের সঙ্গে এই ইভেন্টের ফাইনালে দৌড়াবেন বিশ্বের দ্রুততম মানব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে