,

রিও বিমানবন্দর ত্যাগে দুই মার্কিন সাঁতারুকে বাধা

Sports-3স্পোর্টস ডেস্ক : ছিনতাইয়ের অভিযোগকারী দুই মার্কিন সাঁতারুকে ব্রাজিলের রিও বিমানবন্দরে আটকে দিয়েছে স্থানীয় পুলিশ। অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসির।

আটকে দেওয়া দুই সাঁতারু হলেন, গানার বেন্টজ ও জ্যাক কংগার। বৃহস্পতিবার(১৮ আগস্ট) খবরে বলা হয়েছে, এই সাঁতারুরা অভিযোগ করেছিলেন, আসর চলাকালে তারা চার মার্কিন সাঁতারু অস্ত্রধারী সন্ত্রাসীরদের দ্বারা ছিনতাইয়ের শিকার হয়েছেন। যার প্রেক্ষিতে তদন্ত শুরু করে ব্রাজিল পুলিশ। কিন্তু এ ধরনের কোন ঘটনার সত্যতা না পাওয়ায় তাদের ব্রাজিল ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে এদিন তাদেরকে বিমান থেকে নামিয়ে আনা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থাকা আর এক সাঁতারু রায়ান লোকট আগেই ব্রাজিল ছেড়ে গেছেন। আর অপর এক সাঁতারু জ্যামস ফিগেন ব্রাজিলেই আছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যপারে স্থানীয় পুলিশ দাবি করেছে, ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট। অন্যদিকে ঘটনার শিকার দেশে ফেরা অন্য সাঁতারু রায়ান লোকট গণমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি কোনভাবেই বানোয়াট নয়। সত্যিই তারা এ ধরনের ঘটনার শিকার হয়েছিলেন সেখানে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে