,

ক্রিকেটে পুনর্জন্ম আশরাফুলের

Ashrafulস্পোর্টস ডেস্ক : ফিক্সিং এর সাজা শেষে সম্প্রতি মুক্তি পেয়ে আবার খেলায় ফিরতে ব্যাকুল আশরাফুল একাডেমি মাঠ, জিম এবং অন্যান্য সুযোগ-সুবিধা পেতে বিসিবির কাছে আবেদন করেছিলেন। সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুলের আবেদনে সাড়া দিয়েছে বিসিবিও। আর বিসিবির সুযোগ সুবিধার অনুমতি পাওয়ার পর এক মুহূর্তও দেরি করেননি আশরাফুল।

বৃহস্পতিবারই নেটে নেমে পড়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান। সকালে বিসিবির ইনডোরে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা গেছে মোহাম্মদ আশরাফুলকে। তিন বছর পাঁচ মাস পর ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন আশরাফুল।

বাংলাদেশের ক্রিকেটের প্রথম তারকা আশরাফুল নিজেই তা মনে করিয়ে দিলেন, ‘তিন বছর পাঁচ মাস পর এখানে অনুীশলন করছি। আজ খুব ভালো লাগছে দ্বিতীয় সুযোগ পেয়ে। জীবনের বাকিটা সময় যেন ভালোভাবে কাটাতে পারি সেই লক্ষ্য নিয়ে আজ যাত্রা শুরু করেছি।’

ক্যারিয়ারে দ্বিতীয় সুযোগ পেয়ে আশরাফুল উচ্ছ্বসিত। অবসরে যাওয়ার আগে বাকিটা সময় এখানেই কাটাতে চান। নিজের শক্তি ও সামর্থ্যের প্রমাণ দিয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে মাঠ মাতাতে চান অ্যাশ। দীর্ঘদিন পর বোলিং মেশিনে অনুশীলন করলেও নিয়মিত ব্যাটিং অনুশীলন করেছেন আশরাফুল।

তিনি বলেন, ‘শেষ তিন বছর আমি নিজে নিজে অনুশীলন করেছি। আমার ওয়াহিদ স্যারের (ওয়াহিদুল হক গনি) কাছে, ইমরান স্যারের (সারোয়ার ইমরান) কাছে। এখানে এখন সুযোগ পেয়েছি। এখানকার কোচিং স্টাফ, ট্রেনারদের কাছ থেকেও সাহায্য পাব। আমি দেশকে কিছু দিতে চাই। এটার জন্য যত পরিশ্রম করা প্রয়োজন আমি সেটা করব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে