বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি’র অভিযানে ইয়াবা ও গাঁজাসহ বিপুল পরিমান মাদক উদ্ধার

18-8-16অদ্য ১৮ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ১টায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আবু হানিফ এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মহেশপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে ৪৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া আখাউড়া উপজেলার ইতনা হাওড়া নদী এলাকায় গতকার ১৮ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ৩টায় কর্নেল বাজার সীমান্ত ফাঁড়ীর নায়েক মামুনুর রশিদ এর নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালাকালে ১১৬ বোতল হুইস্কি জব্দ করে বিজিবি সদস্যরা। অপরদিকে একই উপজেলার নোয়ামুড়া সীমান্ত এলাকা থেকে জুনিয়র কর্মকর্তা আতিকুর রহমানের নেতৃত্বে ৪১৭ পিচ ইয়াবা উদ্ধার করেছে গংগাসাগর সীামান্ত ফাঁড়ীর সদস্যারা। এছাড়া পৃথক পৃথক অভিযানে আরও ৭ কেজি গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল ও ৩০ বোতল ইস্কাফ জব্দ করা হয়।

আটককৃত এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ