,

টুইটারে ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষ বেড়েছে

 

 

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে জুলাই মাসে টুইটারে ইসলাম-বিদ্বেষী বার্তা অনেক বেশি পোস্ট করা বা লেখা হয়েছে। টুইটারে বার্তা বিশ্লেষণ করে বিবিসি দেখেছে, গত জুলাই মাসে পৃথিবীজুড়ে ইংরেজি ভাষায় প্রায় সাত হাজার ইসলাম-বিদ্বেষী টুইটার বার্তা পোস্ট করা হয়েছে। যদিও অন্যান্য ভাষা মিলিয়ে এ সংখ্যা আরো অনেক বেশি।

160524160722_twitter_symbols_addition_640x360_afp_nocredit

গত এপ্রিল মাসে টুইটারে এ ধরনের পোস্টের সংখ্যা ছিল আড়াই হাজারের মতো। ফ্রান্সের নিস শহরে লরি আক্রমণ এবং তুরস্কে সামরিক অভ্যুত্থান চেষ্টার পর ইসলাম-বিদ্বেষী পোস্ট সবচেয়ে বেশি হয়েছে।

টুইটারে ইসলাম-বিদ্বেষী পোস্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি এসেছে যুক্তরাজ্য থেকে। এরপর বেশি পোস্ট এসেছে যথাক্রমে নেদারল্যান্ডস , ফ্রান্স এবং জার্মানি থেকে। ফ্রান্সের নিস শহরে জনতার উপর লরি তুলে দেবার ঘটনা যেদিন হয়েছে সেদিন টুইটারে সবচেয়ে বেশি ইসলাম-বিদ্বেষী পোস্ট এসেছিল। এ সংখ্যা ছিল ২১ হাজারের বেশি। মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট গ্রুপ সে হামালার দায় স্বীকার করেছিল।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক টুইট এসেছে তুরস্কে সামরিক অভ্যুত্থান চেষ্টার পরের দিন। এ সংখ্যা ছিল প্রায় ১১ হাজারের মতো। যুক্তরাজ্য ভিত্তিক গবেষক কার্ল মিলার এ প্রবণতাকে উদ্বেগজনক হিসেবে বর্ণনা করছেন।তিনি বলেন, “ টুইটারে এ ধরনের পোস্টগুলো উদ্বেগজনক, কারণ হচ্ছে এগুলোতে ইসলামিক স্টেটের প্রতি ক্ষোভ প্রকাশ করা হচ্ছে না। সামগ্রিকভাবে মুসলমানদের প্রতি ক্ষোভ প্রকাশ করা হচ্ছে।”

লন্ডনের একজন ছাত্রী রুকাইয়া হারিস টুইটারে বেশ সক্রিয়। তিনি জানান, নিস শহরে হামলার মতো কোন ঘটনা ঘটলে তিনি টুইটারে প্রচুর ম্যাসেজ বা বার্তা পেয়ে থাকেন যেগুলো ইসলামকে নিন্দা করে লেখা হয়।
তিনি বলেন, “ আমি টুইটারে কী লিখছি সেটা বিষয় নয়। তাদের অনেকেই ইসলামকে নিন্দা করে এবং আমাকে অপমান করে টুইটারে বার্তা পাঠায়। এমনকি আমার হিজাবকেও অপমান করে।”টুইটারে এসব ইসলাম-বিদ্বেষী পোস্টের বিষয়ে মন্তব্য চাইলে প্রতিষ্ঠানটির দিক থেকে এখনো কোন জবাব দেয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে