বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নির্দিষ্ট সময়েই ইংল্যান্ড ক্রিকেট দল আসবে’

 
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ক্রিকেট দলকে ঘিরে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইংল্যান্ড থেকে আসা নিরাপত্তা পর্যবেক্ষক দল।নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক শেষে এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডা. মো. মোজাম্মেল হক খান। বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র সচিবের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

socib1471522124
স্বরাষ্ট্র সচিব বলেন, ‘ইংল্যান্ড দলের সফরকাল অর্থাৎ সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে নভেম্বরের ২ তারিখ পর্যন্ত যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আমারা নিয়েছি তাতে সন্তুষ্টি প্রকাশ করেছে নিরাপত্তা পর্যবেক্ষক দলটি।

তিনি আরো বলেন, ‘তারা আমাদের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। নির্ধারিত সময়েই ইংল্যান্ড দল বাংলাদেশে খেলতে আসবে বলে জানিয়েছেন তারা।’

ইংল্যান্ড থেকে আসা তিন সদস্য বিশিষ্ট এই দলে রয়েছেন- ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পরিচালক জন কার, প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ডেভিড লিথারডেল, ইংল্যান্ড ক্রিকেটারদের নিরাপত্তা পরামর্শক রেগ ডিকাসন।

বৈঠকে স্বরাষ্ট্র ও আইনশৃঙ্খালা বাহিনীর কর্মকর্তাসহ বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুছসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে এবং দুইটি টেস্ট খেলার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ