,

মুরালি-শেন ওয়ার্নকে ছাড়িয়ে গেলেন হেরাথ!

25513-boroস্পোর্টস ডেস্ক : বিশ্বের সর্বকালের সেরা স্পিনারদের তালিকায় নিশ্চিতভাবেই উপরের দিকে থাকবেন মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন। তবে একদিক দিয়ে ‍দুই কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। টেস্টের চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি বার ৫ উইকেট তার!

শুধু তাই নয়, মুরালিধরনের পর সবচেয়ে বেশি দেশের বিপক্ষে ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তিও এখন এককভাবে হেরাথের। বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টের শেষ দিনে ৭ উইকেট নিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলকে গুঁড়িয়ে দিয়েছেন হেরাথ। চতুর্থ ইনিংসে এই নিয়ে ৫ উইকেট পেলেন ৮ বার।

চতুর্থ ইনিসে ৭ বার করে ৫ উইকেট নিয়েছেন মুরালিধরন ও ওয়ার্ন। ৫ বার করে নিয়েছেন বিষেণ সিং বেদি, ওয়াসিম আকরাম, অনিল কুম্বলে ও গ্লেন ম্যাকগ্রা।

দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটের আগে এই টেস্টের প্রথম ইনিংসেও ৬ উইকেট নিয়েছিলেন হেরাথ। ১৪৫ রানে ১৩ উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার কোনো বোলারের সেরা বোলিং। আগের সেরা ছিল ২০০৪ সালে মুরালিধরণের ২১২ রানে ১১ উইকেট।

ক্যারিয়ারে এই নিয়ে ষষ্ঠবার ম্যাচে ১০ উইকেট পেলেন হেরাথ। ৬টিই ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে। হেরাথের চেয়ে বেশি দলের বিপক্ষে ১০ উইকেট নিতে পেরেছেন কেবল মুরালিধরন। ৯ টি টেস্ট খেলুড়ে প্রতিপক্ষের বিপক্ষেই ১০ উইকেট স্বাদ পেয়েছিলেন শ্রীলঙ্কার স্পিন জাদুকর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে