,

মোটা বলে মিশরে আট টিভি উপস্থাপক বরখাস্ত

ancorআন্তর্জাতিক ডেস্ক : বেশি ওজন, এই অভিযোগে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের আটজন নারী উপস্থাপকেক সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে তাদের ওজন কমানোর নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

ইজিপশিয়ান রেডিও অ্যান্ড টেলিভিশন ইউনিয়ন এই নারীদের ‘ডায়েট কন্ট্রোল’ করে চিকন হওয়ার জন্য একমাস সময় দিয়েছে। বিষয়টি নিয়ে নারী অধিকার কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

মিশরীয় এক ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, “প্রতিষ্ঠানটির ভাষায় তাদেরকে টিভির জন্য ‘উপযুক্ত চেহারা’ নিয়ে তারপর আসতে বলা হয়েছে।”

জানা যায়, প্রতিষ্ঠানের পরিচালক পদে আছেন স্বয়ং নারী । সাফা হেগাজি নামে ওই নারী নিজেও রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক ছিলেন। এই ঘোষণায় উপস্থাপকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

খাদিজা খাত্তাব নামে বাদপড়া একজন উপস্থাপক দর্শকদের আহ্বান জানিয়েছেন, তার সাম্প্রতিক টেলিভিশন অনুষ্ঠান দেখতে এবং তিনি আসলেই ‘মোটা’ কিনা তা যাচাই করে তাকে কাজ থেকে বাদ দেয়া উচিত কিনা সেই মতামত দিতে বলেছেন।

মেয়েদের অধিকার বিষয়ক একটি সংগঠন একে দেখছে নারীদের প্রতি সহিংসতার একটি ধরণ হিসেবে। গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, প্রতিষ্ঠানটির উচিত কেমন দেখাচ্ছে তার দিকে মনোযোগ না দিয়ে কি প্রচার করা হচ্ছে সেদিকে নজর দেয়া।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ