,

ভারতে অ্যামনেস্টির কার্যক্রম বন্ধ

1471500911আন্তর্জাতিক ডেস্ক : অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে বিক্ষোভের পর ভারতে সংগঠনটির অফিস সাময়িকভাবে বন্ধ করে সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মঙ্গল ও বুধবার এভিবিপিসহ বেশ কয়েকটি সংগঠনের কর্মীরা বিক্ষোভ করলে দিল্লী, পুনে ও চেন্নাইয়ের অফিস সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় অ্যামনেস্টি।

তাদের বিরুদ্ধে অভিযোগ, কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে শনিবার ব্যাঙ্গালুরুতে তাদের এক সেমিনারে ভারতবিরোধী বক্তব্য ও স্লোগান দেয়া হয়।

এদিকে অ্যামনেস্টি ইন্ডিয়া তাদের বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহের অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, উন্মুক্ত ওই অনুষ্ঠানে আসা ব্যক্তিদের কেউ কেউ কাশ্মীরের স্বাধীনতা চেয়ে স্লোগান দিলেও দিতে পারে। কিন্তু তাতে এই সংগঠনের কর্মকর্তা-কর্মচারীরার জড়িত ছিলেন না।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার মুখপাত্র হিমানশি মাতা বলেন, কাশ্মীরে নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ওই সেমিনারের আয়োজন করা হয়। এরপর মুম্বাই ও দিল্লীতে এ ধরনের আরো কয়েকটি সেমিনার হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কথা বিবেচনা করে সেগুলো স্থগিত করা হয়েছে।দেশটির পুলিশ বলছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে