বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শামসুর রাহমান ‘স্মরণসন্ধ্যা’

Brahmanbaria_BG20160818054725নিজস্ব প্রতিবেদকবাংলা ভাষার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ১০ম মৃত্যুবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘স্মরণসন্ধ্যা’ করেছে তিতাস আবৃত্তি সংগঠন। এতে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ অ‍াশরাফকে সম্মাননা দেওয়া হয়।

বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

আর কবির কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। আলোচনায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।

আয়োজক সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলালের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন তিতাসের পরিচালক মনির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কবি শামসুর র‍াহমানকে স্মরণ করে বৃন্দ পরিবেশন করেন আবৃত্তি সংগঠনের শিশুরা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত