বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমালোচনার মুখে বিতর্কিত আটককেন্দ্র বন্ধ করছে অস্ট্রেলিয়া

 
আন্তর্জাতিক ডেস্ক :তুমুল সমালোচনার মুখে মানুস দ্বীপে অস্ট্রেলীয় অর্থায়নে পরিচালিত বিতর্কিত শরণার্থী আটককেন্দ্রটি বন্ধ করতে একমত হয়েছে অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউ গিনির সরকার। বুধবার পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী ও অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী আলাদা আলাদা বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছেন। তবে আটককেন্দ্রটিতে থাকা ৮০০ শরণার্থীর পরিণতি কী হবে সে ব্যাপারে এখনও অনিশ্চয়তা কাটেনি। কেননা, মানুসের আটককৃতদের নিজেদের দেশে জায়গা দিতে আবারও অস্বীকৃতি জানিয়েছে অস্ট্রেলিয়া।

 

98411a9b418730aef6ab24d550cfee91-57b4686bab9d3
নাউরুর আটককেন্দ্রের ভয়াবহ পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়া সরকারের তৈরি করা ২ হাজারেরও বেশি প্রতিবেদন ফাঁস হওয়ার পর যখন তুমুল সমালোচনা চলছে, যখন নাউরু ও মানুস আটককেন্দ্রের সাবেক কর্মীরা সেগুলো বন্ধ করার দাবি জানিয়ে কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন ঠিক তখনই এ সিদ্ধান্তের কথা জানানো হলো।
উল্লেখ্য, বিভিন্ন দেশ থেকে নৌকায় করে আসা শরণার্থীদের ঢলকে সামাল দিতে গোটা ইউরোপ যখন হিমশিম খাচ্ছে তখন নৌকায় করে অস্ট্রেলিয়ায় অনুপ্রবেশের চেষ্টাকারীদের তাদেরকে নাউরু কিংবা মানুস দ্বীপের আটককেন্দ্রে পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। এসব আটককেন্দ্রে থাকা শরণার্থীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো বরাবরই এর বিরোধিতা করে আসছে।

বুধবার (১৭ আগস্ট) অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী পিটার ডুটন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী পিটার ও’নিলের সঙ্গে দেখা করেন। সেসময় মানুস আটককেন্দ্রটি বন্ধ করে দেওয়ার ব্যাপারে একমত হন তারা। পরে এক বিবৃতিতে পিটার ও’নিল বলেন, ‘আটককেন্দ্রটি বন্ধ করার ব্যাপারে পাপুয়া নিউ গিনি ও অস্ট্রেলিয়ার মধ্যে সমঝোতা হয়েছে। এর জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ যে এসব প্রক্রিয়া যেন তাড়াহুড়া করে না নেওয়া হয়।’ তবে ওই বিবৃতিতে শরণার্থী আটককেন্দ্রটি বন্ধের তারিখ উল্লেখ করা হয়নি।

১১ আগস্ট (বুধবার) ‘নাউরু পেপারস’ নামে ফাঁস হওয়া প্রতিবেদনগুলোর তথ্য বিশ্লেষণ করে আটক থাকা অভিবাসন প্রত্যাশীদের ওপর শারীরিক ও যৌননিপীড়নের শোচনীয় অবস্থাকে তিনটি প্রতিবেদনের মাধ্যমে নথিবদ্ধ প্রমাণসমেত হাজির করে গার্ডিয়ান। প্রতিক্রিয়ায় তুমুল সমালোচনা শুরু হয় মানবাধিকার সংগঠনগুলোর তরফ থেকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নাউরু ও মানুস আটককেন্দ্রের শতাধিক সাবেক কর্মী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, এসব আটককেন্দ্রে থাকা শরণার্থীদের পুনর্বাসনের জন্য অস্ট্রেলিয়াকে কাজ করতে হবে। মূল ভূখণ্ডে ফিরিয়ে নেওয়াটাই আটককৃত অভিবাসন প্রত্যাশীদের নিরাপত্তা রক্ষার একমাত্র উপায় বলেও যুক্তি দেখিয়েছেন তারা।
তবে অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী পিটার ডুটন আটক অভিবাসন প্রত্যাশীদের ব্যাপারে আবারও অস্ট্রেলিয়ার সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, পাপুয়া নিউ গিনিতে আটক থাকা শরণার্থীদের গ্রহণ করবে না অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে ডুটন বলেন, ‘অস্ট্রেলিয়া সরকারের দীর্ঘদিনের একটি অবস্থান হলো মানুস আটককেন্দ্র বন্ধ করতে পাপুয়া নিউ গিনির সঙ্গে কাজ করা এবং যেসব শরণার্থী তাদের দেশে ফিরতে চায় তাদেরকে সহায়তা করা। আজ আবারও আমাদের অবস্থান নিশ্চিত করছি। মানুস দ্বীপের আঞ্চলিক প্রক্রিয়াকরণ কেন্দ্র থেকে কেউ কখনও অস্ট্রেলিয়ায় স্থায়ী হতে পারবে না।’

মানুস আটককেন্দ্র বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শরণার্থী অধিকার রক্ষায় আন্দোলনকারী সংগঠনগুলো। হিউম্যান রাইটস ওয়াচের অস্ট্রেলিয়ার পরিচালক এলাইন পিয়ারসন এক বিবৃতিতে বলেন, ‘মানুসের প্রায় এক হাজার মানুষ এরইমধ্যে তিন বছর কিংবা তারও বেশি সময় ধরে তালাবন্দি জীবন-যাপন করেছেন। তারা নোংরা পরিবেশে থেকেছেন, পর্যাপ্ত স্বাস্থ্এসবা পাননি এবং সহিংসতার শিকার হয়েছেন। আর এবার অবশেষে তাদের জীবনকে নিরাপদে এবং মর্যাদাপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে।’

এর আগে মঙ্গলবার, নাউরু ও মানুস আটককেন্দ্র বন্ধ করে অভিবাসন প্রত্যাশীদের মূল ভূখণ্ডে ফিরিয়ে নেওয়ার জন্য অস্ট্রেলীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন আটককেন্দ্রগুলোর সাবেক কর্মীরা। এ নিয়ে অস্ট্রেলীয় কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছেন একশোরও বেশি সাবেক কর্মী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ