বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি স্বামীকে অনুভব করেন উদ্ধারকৃত স্কুলছাত্রী!

 

 

আন্তর্জাতিক ডেস্ক :নাইজেরিয়ার চিবুক থেকে জঙ্গি সংগঠন বোকো হারামের হাতে অপহৃত হয়েছিলেন দুই শতাধিক স্কুলছাত্রী। ২০১৪ সালের এপ্রিলে এ ঘটনার শিকার হন তারা। অপহৃত ওই স্কুলছাত্রীদের মধ্যে উদ্ধার হওয়া প্রথম ব্যক্তি আমিনা আলি এনকেকি। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এনকেকি জানান, তিনি এখনও তার সন্তানের পিতাকে মিস করেন। রয়টার্সের প্রতিবেদনে ওই ব্যক্তিকে একজন সন্দেহভাজন ইসলামি জঙ্গি বলা হয়েছে।

dcf165425cdecae4b052bdee17db1c1b-57b4a68ed4f13

আমিনা আলি এনকেকি বর্তমানে সরকারি তত্ত্বাবধানে সন্তানসহ নাইজেরিয়ার রাজধানী আবুজায় রয়েছেন। চলতি বছরের মে মাসে বোকো হারামের হাত থেকে উদ্ধার হওয়ার পর এটাই আমিনা আলি এনকেকি’র প্রথম সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারে তিনি পুনরায় চিবুকে ফেরার ইচ্ছার কথা জানান।

তিন মাস আগে নাইজেরিয়ার সামবিসা বনে স্বামী-সন্তানসহ আমিনা আলি এনকেকি’র সন্ধান পায় একটি পর্যবেক্ষক গ্রুপ। তখন তাদের সন্তানের বয়স ছিল মাত্র চার মাস। এ সময় এনকেকি’র স্বামী সন্দেহভাজন জঙ্গি মোহাম্মদ হায়াতুকে গ্রেফতার করা হয়।
২১ বছরের আমিনা আলি এনকেকি বলেন, স্বামীর সঙ্গে বিচ্ছিন্ন অবস্থায় তিনি নিজেকে অসুখী মনে করছেন।এনকেকি বলেন, আমি তাকে জানাতে চাই যে, এখনও আমি তার কথা চিন্তা করি। আমরা পৃথক অবস্থায় রয়েছি মানে এটা নয় যে, আমি তার কথা ভাবি না।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ