,

ঘুড়ির সুতায় গলা কেটে শিশুসহ ৩জন নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের দিল্লিতে ঘুড়ির সুতায় গলা কেটে ৩ জন প্রাণ হারিয়েছে। স্বাধীনতা দিবসে বিভিন্ন এলাকায় যখন ঘুড়ি ওড়ানো হচ্ছিল, তারই ধারালো সুতা গলায় পেঁচিয়ে এই তিনজনের মৃত্যু হয়।এদের মধ্যে তিন বছর ও চার বছরের দুটি শিশু এবং ২২বছর বয়সী এক তরুণ রয়েছে।দেশটিতে স্বাধীনতা দিবসসহ আরও অনেক গুরুত্বপূর্ণ উৎসবে ঘুড়ি ওড়ানো বেশ জনপ্রিয় একটি খেলা।কিন্তু কাচের গুঁড়ো দিয়ে ঘুড়ির দড়ি বা সুতা ধারালো করা হয়ে থাকে। একে স্থানীয়ভাবে ‘মাঞ্জা’ বলা হয়। এতে প্রায়ই অনেকের আহত হওয়া এবং প্রাণ হারানোর ঘটনা ঘটে।

160817104927_getty_kites_640x360_gettyimages

রাজধানী দিল্লিতে আলাদা আলাদা ঘটনায় শিশু সাঁচি গোয়াল এবং হ্যারি গাড়ির ছাদের ওপর থেকে ঘুড়ি ওড়ানো দেখার সময় তাদের গলায় ঘুড়ির সুতা পেঁচিয়ে কেটে গেলে মারা যায়।আর তরুণ জাফর খান মারা যান মোটরবাইক চালানো অবস্থায় ঘুড়ির রশিতে গলা কেটে।মূলত অন্যের ঘুড়ি কেটে নিচে নামানোর জন্য রশিতে কাচের গুড়ো ও আঠা দিয়ে ধারালো করা হয়।কিন্তু প্রতিবছরই ঘুড়ির রশি দিয়ে আহত হওয়া এবং প্রাণ হারানোর ঘটনা ঘটে। গতবছরই ৫বছর বয়সী শিশু মারা গিয়েছিল মোরাদাবাদে।
ঘুড়ির সুতায় প্রচুর পাখিও প্রাণ হারায়। গত তিন দিনেই ৫শ পাখিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন পুলিশ সদস্যও আহত হন সোমবার।কর্তৃপক্ষ বলছে, নাইলন, প্লাস্টিক কিংবা কাচের গুঁড়ো দিয়ে মাঞ্জা দেয়া সূতা তৈরি ও বিক্রি রাজধানীতে নিষিদ্ধ করা হবে। কেউ এ আইন না মানলে শাস্তি পেতে হবে তাদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে