,

ইরানের বিমান ঘাঁটি ব্যাবহার করছে রাশিয়া

160816093520_russia_iran_640x360_ap_nocreditসিরিয়ায় বিমান হামলা চালানোর লক্ষ্যে রাশিয়া ইরানের একটি বিমান ঘাঁটি ব্যবহার করতে শুরু করার পর যুক্তরাষ্ট্র সতর্ক প্রতিক্রিয়া দেখাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানে সৈন্য মোতায়েন করল রাশিয়া। সেখান থেকে সিরিয়ায় কথিত আইএস ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলাও চালিয়েছে তারা।
এর প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, রাশিয়া যেটা করেছে সেটা দুর্ভাগ্যজনক তবে অপ্রত্যাশিত নয়।
রাশিয়া যে ইরানের বিমান ঘাঁটি থেকে সিরিয়ায় হামলা চালাতে শুরু করেছে তা জানা যায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকেই।
এতে বলা হয় ইরানের হামেডান ঘাঁটি থেকে মঙ্গলবার দূরপাল্লার টুপোলভ টোয়েন্টি টু এম থ্রি এবং সুখোই থার্টি ফোর উড্ডয়ন করেছে।
বিমানগুলো আলেপ্পো ইডলিব ও ডেইর-আল-জুর অঙ্গরাজ্যের বিভিন্ন লক্ষ্যমাত্রায় হামলা চালিয়েছে।
রাশিয়া গত বছর সিরিয়ার সামরিক অভিযান শুরু করবার পর থেকে এই প্রথম কোন তৃতীয় দেশ থেকে হামলা চালালো।

 

BBC Bangla

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর