,

চীনে চুনাপাথর খনিতে অগ্নিকা-ে নিহত ১২

China-limestone-mine-fire-kills-12-_-amir-550x312চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি চুনাপাথর খনিতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার বিকেলে চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুর হাইগিতে একটি চুনাপাথর খনিতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
এ সময় খনিতে থাকা আটকা পড়েন ১২ জন শ্রমিক। প্রায় ১২ ঘণ্টার উদ্ধার অভিযানে ৯ জনকে মৃত এবং ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর ৩ জন মারা যান। প্রাথমিকভাবে অগ্নিকা-ের কারণ জানা যায়নি। তবে খনিটি জিককুইয়ান আয়রন অ্যান্ড স্টিল গ্রপ (জেআইএসসিও) নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতো বলে জানা গেছে।
সূত্র : সিনহুয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে