,

জাকির নায়েকের স্কুল সম্পর্কে ‘চাঞ্চল্যকর তথ্য’

BFpg6IJনিউজ ডেস্ক: বিতর্কিত ইসলামিক ধর্মগুরু জাকির নায়েকের প্রতিষ্ঠান ‘ইসলামিক ইন্টারন্যাশানাল স্কুল’ সম্পর্কে উঠে এল ‘চাঞ্চল্যকর তথ্য’।

সম্প্রতি মুম্বাইয়ের মাজাগাও এলাকার এই স্কুলটি সম্পর্কে মুম্বাই পুলিশের করা তদন্তে উঠে এসেছে এমন তথ্য যা শুনে চোখ কপালে ওঠার মতো।

মুম্বাই মিরর সংবাদপত্রের রিপোর্ট অনুসারে, পুলিশি তদন্তে উঠে এসেছে যে এই বিদ্যালয়ে রীতিমতো ছাত্রদের ‘মগজধোলাই’ করা হত এবং অভিভাবকদের কড়া ভাবে জানিয়ে দেয়া হত তাদের সন্তানকে ‘অ-মুসলিম পরিবেশ থেকে দুরে রাখতে’।

উল্লেখ্য, কিছুদিন আগেই বাংলাদেশের গুলশানে ক্যাফেতে জঙ্গি হানার পরেই উঠে আসে জাকির নায়েক ‘কানেকশন’-এর তত্ত্ব। তারপরই মহারাষ্ট্র সরকারের তরফে শুরু হয় তদন্ত।

মুম্বাই পুলিশের এই রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। জানা যাচ্ছে ওই বিদ্যালয়ের আর একটি শাখা রয়েছে চেন্নাই শহরেও রয়েছে।

পুলিশি রিপোর্ট অনুযায়ী, ইসলামিক ইন্টারন্যাশানাল স্কুলের লিটারেচারে লেখা আছে, “একটি শিশুর উপর সামাজিক প্রভাবকে বিশ্লেষণী দৃষ্টিতে দেখতে হবে। অ-মুসলিম আবহে একটি শিশু বেড়ে উঠলে তার মধ্যেকার ইসলামিক গুনগুলি নষ্ট হয়ে যায়। তাই মুসলিম নাগরিকদের উপদেশ দেয়া হচ্ছে যে তারা তাদের সন্তানসন্ততিদের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষা দেয়ার ব্যবস্থা করুক, নতুবা শিশুর মধ্যে সমাজের বাকি অংশের ক্ষতিকর প্রভাব পড়বে।”

এছাড়াও জানা যাচ্ছে, জাকির নায়েকের এই স্কুল ছাত্রদের ব্যক্তিগত জীবনের ওপরও ‘বিশেষ নজর’ রেখে থাকে। সব মিলিয়ে মুম্বাই পুলিশের এই রিপোর্টে যে জাকির নায়েক ও তার স্কুল বেকায়দায় পড়বে সেবিষয়ে একপ্রকার নিশ্চিত প্রশাসনের শীর্ষ কর্তারা।-নতুন বার্তা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে