,

চলে গেলেন ফিফার দুই যুগের সভাপতি

 
স্পোর্টস ডেস্ক :ফিফার ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল সভাপতি ছিলেন জুলে রিমে। একসময় ফুটবল বিশ্বকাপ ট্রফিটাই দেওয়া হতো তাঁর নামে। রিমে ৩৩ বছর ধরে ফিফা প্রধানের দায়িত্ব পালন করেছেন। তাঁর পর দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বছর এই দায়িত্বে ছিলেন জোয়াও হ্যাভেলাঞ্জ। ১০০ বছর বয়সী হ্যাভেলাঞ্জ ব্রাজিলে মারা গেছেন। শুধু ফুটবল নয়, বিশ্ব ক্রীড়াঙ্গনেই অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। ব্রাজিলকে ২০১৪ বিশ্বকাপ ও ২০১৬ অলিম্পিক আয়োজনের সুযোগ এনে দিতে সবচেয়ে বড় ভূমিকা ছিল তাঁর। অলিম্পিক চলার সময়েই রিওর একটি হাসপাতালে মারা গেলেন হ্যাভেলাঞ্জ।

4178ed594eaf5d06947254e54d91b044-Havelange
১৯৭৪ থেকে ১৯৯৮ পর্যন্ত ফিফা প্রধানের দায়িত্ব সামলেছেন। তাঁর পরেই দায়িত্বে আসেন সেপ ব্ল্যাটার। ব্ল্যাটার যুগের শেষ প্রান্তে ফুটবলে ঘুষ-দুর্নীতি কেলেঙ্কারির অন্ধকার এক অধ্যায় বেরিয়ে আসে। হ্যাভেলাঞ্জও এর থেকে বাঁচতে পারেননি। তাঁর বিরুদ্ধেও তদন্ত চলছিল। এখন তো জাগতিক এসব ব্যাপারের ঊর্ধ্বেই চলে গেলেন হ্যাভেলাঞ্জ। ১৯৬৩ থেকে ২০১১ পর্যন্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যও ছিলেন তিনি।ফুটবলে তাঁর অবদান অবশ্য অস্বীকার করার কোনো উপায় নেই। তাঁর সময়েই বিশ্বকাপ ১৬ থেকে ৩২ দলে উন্নীত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে