বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়ান্টাম স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

 

 

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রথম কোয়ান্টাম স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করেছে চীন। এর মাধ্যমে হ্যাকিংমুক্ত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমের প্রদেশ গানশুর জিউকিউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয় ৷ এটিকে মহাকাশে নিয়ে যায় লঙ্গ মার্চ-২ডি নামের একটি রকেট।

Quantam1471329620

চীনা মহাকাশ গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি ৯০ মিনিট অন্তর ৬০০ কেজি ওজনের স্যাটেলাইটটি পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এই কোয়ান্টাম স্যাটেলাইটের মাধ্যমে তথ্য পরিষেবা অনেক বেশি নিরাপদ হবে। কারণ কোয়ান্টাম ফোটনদের নষ্ট করে তা থেকে তথ্য হ্যাক করা দুঃসাধ্য। এমনকি এই স্যাটেলাইটের মাধ্যমে চীনা বিজ্ঞানীরা পৃথিবীর সঙ্গে কোয়ান্টাম কিয়ের তথ্য আদান-প্রদানের বিষয়েও পরীক্ষা করতে পারবে।

চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, দুই বছরের মিশনে স্যাটেলাইটটি হ্যাকিং প্রতিরোধক কোয়ান্টাম যোগাযোগব্যবস্থা বা ক্র্যাক করা যায় না এমন তথ্য মহাকাশ থেকে পৃথিবীতে পাঠাবে। এ ছাড়া মুসলমান বিদ্রোহী এলাকা উরুমকির সঙ্গে রাজধানী বেইজিংয়ের নিরাপদ যোগাযোগ ব্যবস্থাও নিশ্চিত করবে এই স্যাটেলাইটটি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত