,

বিপিএলের নতুন দুই দল খুলনা-রাজশাহী!

64006_114স্পোর্টস ডেস্ক : পূর্ব ঘোষিত সময় অনুযায়ী চলতি বছরের নভেম্বরে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগের ৬টি দলের সঙ্গে আরও দু’টি দল যুক্ত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, সেই দু’টি দল হতে পারে খুলনা ও রাজশাহী।

এখনও ফ্রাঞ্চাইজি সংখ্যা চূড়ান্ত নির্ধারণ হয়নি। তবে পরবর্তী দুই সপ্তাহের দল নির্বাচন করা হবে বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি জানান, আগের বিপিএলে ছয়টি দল থাকলেও এবার আটটি দল করার পরিকল্পনা রয়েছে।

রবিবার নিজ বাস ভবনে তিনি সাংবাদিকদের আরও বলেন, ‘আগামী আসরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করা হবে। গত বছর রাজশাহী আবেদন করেছিল, কিন্তু সময় মতো না আসায় আমরা তাদের নিতে পারিনি। খুলনাও এ বছর আসতে পারে। তবে আমরা যা করি সঠিক নিয়মের মধ্যেই করব।’

নভেম্বর আসতে এখনও হাতে কিছুদিন সময় থাকলেও এখন থেকেই এর কার্যক্রম এগিয়ে রাখতে চায় বিসিবি। আগামী কয়েকদিনের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি ঠিক করার জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হবে এবং ১৫ দিনের মধ্যেই আটটি দল চূড়ান্ত করা হবে বলে জানান বিসিবি প্রধান।

প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে ২০১১ সালে প্রথম ছয়টি দল নিয়ে আয়োজন করা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর। পরের বছর আরও একটি বাড়িয়ে ৭ দল নিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আসর। তবে নানা অনিয়ম ও অভিযোগের কারণে মাঝে দুই বছর বিপিএল মাঠে গড়ালেও গত বছর বিপিএলের তৃতীয় আসর অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরের নভেম্বরের মাঠে গড়াবে বিপিএলের তৃতীয় আসর। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে