,

অলিম্পিক ফুটবলের সেমিফাইনালের সময়সূচি

 

 

স্পোর্টস ডেস্ক : অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালের খেলা শেষ হয়েছে। যোগ্যতার প্রমাণ দিয়ে সেমিফাইনালে উঠেছে ব্রাজিল, জার্মানি, নাইজেরিয়া ও হন্ডুরাস। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল, কলম্বিয়া, ডেনমার্ক ও দক্ষিণ কোরিয়া।১৭ আগস্ট অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল ম্যাচ। আর ১৮ আগস্ট হবে দ্বিতীয় সেমিফাইনাল।

brazil1471278467

বাংলাদেশ সময় ১৭ আগস্ট বুধবার রাত ১০টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও হন্ডুরাস। আর ১৮ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে ময়দানি লড়াইয়ে নামবে জার্মানি ও নাইজেরিয়া।পাঁচ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল অলিম্পিকে তাদের প্রথম স্বর্ণজয়ের সন্ধানে রয়েছে। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে তারা গোলশূন্য ড্র করলেও এরপর থেকে কক্ষপথে ফিরেছে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ডেনমার্ককে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে আসে।

এরপর কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। সেখানে তারা অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হন্ডুরাসকে পেয়েছে। তাদের হারাতে পারলেই অলিম্পিকে স্বর্ণজয়ের পথে আরো এগিয়ে যাবে সেলেকাওরা।

সেমিফাইনালের সময়সূচি :
তারিখ মুখোমুখি সময় (বাংলাদেশ)
১৭ আগস্ট, বুধবার ব্রাজিল-হন্ডুরাস রাত ১০টা
১৮ আগস্ট, বৃহস্পতিবার জার্মানি-নাইজেরিয়া দিবাগত রাত ১টা

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে