বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরের ঘোষণা দিলেন জার্মানির পোদলস্কি

471272452স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের জার্সি গায়ে আর দেখা যাবে না জার্মান স্ট্রাইকার লুকাস পোদলস্কিকে। সোমবার অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। বি‌শ্ব চ্যাম্পিয়নদের হয়ে ১২৯টি ম্যাচে ৪৮টি গোল করা পোদলস্কি খেলবেন ক্লাবের হয়ে। গালাতাসারে ফরোয়ার্ডকে নিয়ে দ্বিতীয় জার্মান যিনি অবসর নিয়ে ফেললেন।

কিছুদিন আগে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মান অধিনায়ক ও মিডফিল্ডার বাস্তিয়ান সোয়ানস্টাইগার। অবসর ঘোষণার পর পোদলস্কি তার ফেসবুক পেজে লেখেন, আমি ম্যানেজারকে (জোয়াকিম লো) জানিয়ে দিয়েছি আমি আর জাতীয় দলের হয়ে খেলার মতো জায়গায় নেই। যদিও সিদ্ধান্তটা সহজ ছিল না।

জার্মানির হয়ে পোদলস্কির অভিষেক হয়েছিল ২০০৪ সালে হাঙ্গেরির বিরুদ্ধে। সেই সময় ম্যানেজার ছিলেন রুদি ভোলার।২০০৬ এ বিশ্বকাপের সেরা ইয়ং প্লেয়ারের স্বীকৃতিও রয়েছে তার ঝুলিতে। সে বার তিন গোল করেছিলেন তিনি। ২০১৬র ইউরো টিমেও ছিলেন তিনি।

দেশের হয়ে শেষ ম্যাচে খেলেছেন ইউরোর শেষ ১৬তে স্লোভাকিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ ৩-০ তে জিতেছিল জার্মানি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত