আখাউড়া খড়মপুর খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার পৌর এলাকা থেকে মো. আল-আমিন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ আগস্ট) বিকেলে খড়মপুর গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আল-আমিন বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা।
রুবির আত্নীয়স্বজন ও এলাকাবাসি বলেন, নিহত আল-আমিন দুপুরে প্রথম স্ত্রীর বাড়ি কাছে থাকা খালে গোসল করতে নামেন। পানিতে ডুব দেওয়ার পর সে আর উপরে দিকে উঠেনাই। পরবর্তীতে খালে অনেক খোজাখুজি না পাওয়াই থানায় খবর দিলে পুলিশ জাল দিয়ে খালের বিভিন্ন জায়গায় খুজে তার মৃত দেহ উদ্ধার করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার আমাদের কে জানান, বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে আখাউড়া থানায় নিয়ে আসে।। আগামী কাল লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরো বলেন , আল-আমিন দুই বিয়ে করেছেন। এ নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিলো।সে অন্য এক লোকের বিবাহিত স্ত্রীকে নিয়ে ঢাকায় পালিয়ে যায় তখন নিহত আল-আমিনের অভিভাবক ও প্রথম স্ত্রীর লোকজন অনেক খোজাখুজি করে ঢাকা থেকে তাকে উদ্ধার করে আখাউড়া খড়মপুরে ৪/৫ আগে তার প্রথম স্ত্রীর হেফাজতে দেন। নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোন চিন্হ পাওয়া যায়নি।
আল-আমিনের লাশ উদ্ধার করার পর এ ব্যাপারে প্রথম স্ত্রী রুবির আক্তারকে আখাউড়া থানায় এনে জিঞ্জাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের পরেই ঘটনার আসল কারণ জানা যাবে।











