বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্প্যানিশ সুপার কাপ জয়ের পথে বার্সেলোনা

25311-boroস্পোর্টস ডেস্ক : স্প্যানিশ সুপার কাপের জয়ের পথে প্রথম লেগে সেভিয়ার মাঠে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। গত মৌসুমে ডাবল জেতা বার্সেলোনা নতুন মৌসুমের শুরু করতে যাচ্ছে আরেকটি শিরোপা জয়ের মাধ্যমে। রবিবার রাতে বার্সেলোনার গোল দুটি করেন লুইস সুয়ারেজ ও মুনির এল হাদ্দাদি।

নতুন মৌসুমের শুরুতে আগের মৌসুমের লা লিগা চ্যাম্পিয়ন ও কোপা দেল রের চ্যাম্পিয়নের মধ্যে এই লড়াই হয়ে থাকে। তবে ২০১৫-১৬ মৌসুমে এই দুই প্রতিযোগিতারই শিরোপা জয়ী বার্সেলোনা হওয়ায় কোপা দেল রের রানার্সআপ সেভিয়া খেলছে। আগামী বুধবার ক্যাম্প ন্যুয়ে হবে প্রতিযোগিতার ফিরতি পর্ব।

ম্যাচের প্রথমার্ধে উল্লেখযোগ্য ঘটনা তেমন ছিল না। তবে স্বাগতিকদের ফুটবল ছিল তুলনামূলক গোছানো। আক্রমণের দিক দিয়েও এগিয়ে ছিল টানা তিনবার ইউরোপা লিগ জেতা দলটি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে বেশ গোছানো খেলতে থাকে বার্সেলোনা। গোল পেতেও দেরি হয়নি তাদের; ৫৪তম মিনিটে ডান পায়ের শটে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। গোলটিতে দারুণ অবদান ছিল মিডফিল্ডার আর্দা তুরানের; দেনিসের উঁচু করে বাড়ানো বল তিনি বুক দিয়ে অরক্ষিত সুয়ারেজকে বাড়িয়েছিলেন।

৭৭তম মিনিটে তুরানকে বসিয়ে মুনির এল হাদ্দাদিকে নামান কোচ। চার মিনিট বাদেই কোচের আস্থার প্রতিদান দেন এই তরুণ ফরোয়ার্ড। প্রায় মাঝমাঠের কাছ থেকে মেসির লম্বা পাস ধরে একটু এগিয়ে ডি বক্সের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

শেষ দিকে মেসি-সুয়ারেজের বোঝাপড়ায় আরেকটি গোলের সুযোগ তৈরি হয়েছিল; তবে সেভিয়া গোলরক্ষকের নৈপুণ্যে ব্যবধান আর বাড়েনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ