,

‘অলিম্পিক–অমরত্ব’ পেতে চলেছেন বোল্ট?

e-09স্পোর্টস ডেস্ক : ১০০ মিটার স্প্রিন্টে অলিম্পিক-হ্যাটট্রিক হয়ে গেছে উসাইন বোল্টের। সর্বকালের সেরা অ্যাথলেটদের তালিকায় নিজের নামের অন্তর্ভুক্তি পাকাপাকি করে ফেলেছেন এর মধ্য দিয়েই। জ্যামাইকান এই অ্যাথলেটের এবারের লক্ষ্য ‘অমরত্ব’, ‘অলিম্পিক-অমরত্ব!’ তিনি কি পাবেন এই ‘অমরত্ব?’ বোল্ট দারুণ আত্মবিশ্বাসী। ১০০ মিটারের পর বাকি দুটো ইভেন্ট ২০০ ও ১০০ মিটার রিলেতে টানা তৃতীয়বারের মতো সোনা জিতলেই যে অমরত্বের পথে এগিয়ে যাওয়া হয় তাঁর।

রিওর অলিম্পিক স্টেডিয়ামে ১০০ মিটার দৌড় জিতেই মুখোমুখি হলেন সাংবাদিকদের। প্রথম কথাই ছিল, ‘কী, আমি বলেছিলাম না? আমিই জিতব।’ নতুন কোনো রেকর্ড হয়নি, কিন্তু দৌড়টা জিতেই খুশি তিনি, ‘দৌড়টা দারুণ হয়েছে। আমি খুব জোরে দৌড়াইনি, তবে জিতেছি, এতেই আমি খুশি।’
চোটে পড়ে অলিম্পিকে অংশগ্রহণই অনিশ্চিত হয়ে পড়েছিল বোল্টের। চোট কাটিয়ে ফিরেছেন।

নিজের বিশ্ব রেকর্ডের (৯.৫৮ সেকেন্ড) ধারে-কাছে যেতে পারেননি দেখে মনে একটা খচখচানি কিন্তু আছেই। সংবাদ সম্মেলনে তাই এর কৈফিয়তটাও দিতে চাইলেন, ‘সেমিফাইনাল ও ফাইনালের মাঝখানে সময়টা খুব অল্প। এত অল্প সময়ে আসলে আমরা অভ্যস্ত নই। আমি বিশ্রামটাও যথেষ্ট সময় ধরে নিতে পারিনি।’

একটা দারুণ লক্ষ্যের কথা জানিয়ে রাখলেন বোল্ট—২০০ মিটার স্প্রিন্টে নিজের টাইমিংটা ১৯ সেকেন্ডের নিচে নামিয়ে নিয়ে আসা। মানে নিজের ১৯.১৯ সেকেন্ড টাইমিংয়ের বিশ্ব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করা। এ ব্যাপারে তাঁর আত্মবিশ্বাসটাও যথেষ্ট, ‘২০০ মিটার দৌড়টা হতে যাচ্ছে দারুণ কিছু।’

স্টেডিয়ামে দৌড় শুরু হওয়ার আগে প্রবল প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিনের সম্ভাষণটা একেবারেই ভালো লাগেনি বোল্টের। গ্যাটলিনকে দর্শকদের দুয়ো দেওয়ার বিষয়টিতে হতাশাই ঝরেছে তাঁর কণ্ঠে, ‘আমি সত্যিই হতবাক হয়েছি ব্যাপারটাতে। এটা সত্যিই হতাশার। এই প্রথমবার আমি স্টেডিয়ামে এমন অভিজ্ঞতা হলো। তবে দর্শকেরা যা-ই করুক, আমি আমার লক্ষ্যে ছিলাম অবিচল।’ সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে