বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজের দুই বলেই আউট হয়েছিলেন আশরাফুল!

photo-1471190593স্পোর্টস ডেস্ক : একসময়ের দেশসেরা ব্যাটসম্যান আশরাফুল মুখোমুখি হয়েছিলেন পেসার মুস্তাফিজের। বিশ্বসেরা ব্যাটসম্যানদের মতো তাঁকেও বেগ পেতে হয়েছে। আউট হয়ে যান মাত্র দুই বলেই!

মুস্তাফিজের বল কেমন? এক কথায় জানালেন আশরাফুল, ‘টাফ’।

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন আশরাফুল। নিজেকে প্রমাণ করতে হবে ঘরোয়া ক্রিকেটে। এতদিন তো খেলতে পারেননি তবে কীভাবে মুস্তাফিজের বল পরখ করার সুযোগ পেলেন আশরাফুল?

সাংবাদিকদের কাছে হাসতে হাসতেই সে জবাব দিয়েছেন আশরাফুল। তিনি বলেন, ‘সাতক্ষীরায় একটি টুর্নামেন্টে মুস্তাফিজের বল খেলেছিলাম। দুই বলেই আউট হয়ে যাই।’

বিপিএলে ম্যাচ পাতানোয় জড়িয়ে আট বছরের নিষেধাজ্ঞার শাস্তি পান আশরাফুল। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। তাতে নিষেধাজ্ঞার মেয়াদ কমে দাঁড়ায় পাঁচ বছরে। এর মধ্যে দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা হওয়ায় শাস্তিটা আসলে তিন বছরের। আইসিসি ও বিসিবির শিক্ষা ও পুনর্বাসন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করলে দুই বছরের নিষেধাজ্ঞা উঠে যায়।

৬১ টেস্ট খেলে ছয়টি শতক ও আটটি অর্ধশতকসহ ২,৭৩৭ রান করেছেন আশরাফুল। ১৭৭টি ওয়ানডে ম্যাচে তাঁর রান ৩,৪৬৮। যার মধ্যে আছে তিনটি শতক ও ২০টি অর্ধশতক।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত