,

খালেদাকে জন্মদিন পালন করতে দেবে না ছাত্রলীগ

Pic-Zakir-Hossain-sm20160814165021আমিরজাদা চৌধুরী : ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার ‘ভুয়া’ জন্মদিন পালন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

রোববার  ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত এক ছাত্র সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এ  হুঁশিয়ারি দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগ এ ছাত্র সমাবেশের আয়োজন করে।

সমাবেশে জাকির হোসেন বলেন, শোকের মাসে খালেদা জিয়াকে ‘ভুয়া’ জন্মদিন পালন করতে দেয়া হবে না। আগামীকাল (১৫ আগস্ট) দেশের কোথাও খালেদা জিয়ার জন্মদিন পালন করা হলে বাংলাদেশ ছাত্রলীগ তা প্রতিহত করবে। এছাড়া খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালনের জন্য কেউ যেন কেক নিতে না পারেন সেজন্য দেশের সমস্ত বেকারি ব্যবসায়ীদের কেক বিক্রি বন্ধ রাখারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে তরুণ প্রজন্ম জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। যারা জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িত তারা একদিনও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শোনেনি, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েনি। আরা যারা ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুনেছে এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েছে তারা নিজেকে কখনো জঙ্গিবাদে জড়াতে পারে না।

এসময় তরুণ প্রজন্মের হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী তুলে দেয়ার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মো. মনির হোসেন, সহ-সম্পাদক শিরীন শিলা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে