হারতেও জানেন ফেল্পস!

photo-1471057094স্পোর্টস ডেস্ক : সুইমিংপুলে নামবেন আর স্বর্ণ জিতবেন, এটাই যেন অবধারিত বানিয়ে ফেলেছিলেন মাইকেল ফেল্পস। এবারের আসরে চারটিসহ জিতেছেন মোট ২২টি অলিম্পিক স্বর্ণপদক। তবে তিনিও যে মানুষ এবং মাঝেমধ্যে যে তাঁকেও হারের মুখ দেখতে হয়, সেটাই দেখা গেল ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে।

সর্বশেষ তিনটি অলিম্পিকেই এ ইভেন্টের স্বর্ণ জয়ের পর এবার হেরে গেছেন সর্বকালের অন্যতম এই সাঁতারু। ফেল্পসকে হারিয়ে দিয়েছেন সিঙ্গাপুরের তরুণ জোসেফ স্কুলিং। সেটাও অলিম্পিকের রেকর্ড গড়ে।

১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের অলিম্পিক রেকর্ডটি ছিল ফেল্পসের দখলে। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে তাঁর টাইমিং ছিল ৫০ দশমিক ৫৮ সেকেন্ড। এবার সেই রেকর্ডটি ভেঙে দিয়ে স্বর্ণ জিতেছেন স্কুলিং। ফিনিশিং লাইন স্পর্শ করেছেন মাত্র ৫০ দশমিক ৩৯ সেকেন্ডে। অলিম্পিকে এটাই সিঙ্গাপুরের প্রথম স্বর্ণপদক।

অন্য সবার চেয়ে বেশ খানিকটা এগিয়ে থেকেই প্রথম হয়েছেন ২১ বছর বয়সী স্কুলিং। দ্বিতীয় স্থানটির জন্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ফেল্পস, দক্ষিণ আফ্রিকার চাড লে ক্লস ও হাঙ্গেরির লাজলো চেকের মধ্যে। তিনজনেই সাঁতার শেষ করেছেন ৫১ দশমিক ১৪ সেকেন্ডে। তিনজনই জিতেছেন রৌপ্যপদক।

এবারের অলিম্পিকে এটাই ছিল ফেল্পসের শেষ ব্যক্তিগত ইভেন্ট।

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ