বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে কৃতী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান

Nasirnagar Picture(Education)-আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের লক্ষ্যে ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত নাসিরনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০১৫ সালের এসএসসি,দাখিল ও এইচএসসি পরীক্ষায় উর্ত্তীণ ৭৮ জন কৃতি ছাত্রছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ শনিবার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে সমিতির সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব আলহাজ্ব মোঃ আবদুল হামিদের সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের চেতনার সম্পাদক আলী আশরাফের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইঞ্জিনিয়ার মোঃ গাজিউর রহমান । বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম,থানার অফিসার ইনচার্জ আবদুল কাদের,বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক রমজান আলী,প্রধান শিক্ষক আবদুর রহিম,ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল ওয়াহাব, সহ-সভাপতি আবু সালেহ মোঃ জাহাঙ্গীর,গাজিউর রহমান,সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সালাহউদ্দিন মুকুল,এডভোকেট আব্বাস উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুর করিম সেলিম, মহিলা সম্পাদিকা এম,বি কানিজ,শিল্প বিষয়ক সম্পাদক কামাল হোসেন,এডভোকেট মহিউদ্দিন চৌধুরী,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া প্রমূখ । অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন।