,

আজ থেকে মুক্ত আশরাফুল

 
স্পোর্টস ডেস্ক :মোহাম্মদ আশরাফুল আজ মুক্ত হচ্ছেন। তবে পুরোপুরি নয়। তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন ঠিকই। তবে আগামী দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারবেন না তিনি। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টেও খেলতে পারবেন না।

ashrafulbg20160110173432

২০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) মাধ্যমেই আশরাফুল প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল। যে কারণে ইংল্যান্ডে কেন্টের আনঅফিসিয়াল ক্রিকেট লিগে খেলা আশরাফুলের আজই দেশে ফেরার কথা রয়েছে। বিসিএলে খেলার ব্যাপারে আশাবাদী তিনি। কিন্তু বিসিএলের ফর্মেটের কারণে জটিলতা সৃষ্টি হয়েছে। প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেট হলেও এ টুর্নামেন্টের মালিকানা ও নিয়ন্ত্রণ থাকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হাতে।

আশরাফুলের ওপর যেহেতু ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট খেলার নিষেধাজ্ঞা রয়েছে তাই এ টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন না।
আশরাফুলের খেলার বিষয়টি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাতে নেই, আইসিসিতে পৌঁছে গেছে। বিষয়টি নিশ্চিত হতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের দ্বারস্থ হচ্ছে বিসিবি।

প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আশরাফুল ইস্যুতে আমরা আইসিসির কাছে একটা মেইল পাঠিয়েছি। আগামী রোববার নাগাদ একটা উত্তর পাওয়া যাবে। বেশ কিছু বিষয় পরিষ্কার ধারণা পেতে হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে