,

আটজনের মধ্যে তৃতীয় হলেন সোনিয়া

photo-1471021885স্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিক গেমসের সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলের হিটে তৃতীয় হয়েছেন বাংলাদেশি সাঁতারু সোনিয়া আক্তার। প্রতিযোগিতার তিন নম্বর হিটে আটজনের মধ্যে তৃতীয় হয়ে বাদ পড়েছেন তিনি। আর মোট ৮৮ জন সাঁতারুর মধ্যে তিনি হয়েছেন ৬৯তম।

অবশ্য সোনিয়ার টাইমিংও মন্দ নয়, ২৯ দশমিক ৯৯ সেকেন্ড। এর আগে তাঁর সেরা টাইমিং ছিল ৩০ দশমিক ৮৯ সেকেন্ড। এবার তিনি নিজের সেরা টাইমিং করলেন।

অবশ্য এদিন ব্যর্থ হয়েছেন অ্যাথলেট শিরিন আক্তার। অ্যাথলেটিকসে নারীদের ১০০ মিটার দৌড়ে হিটেই বাদ পড়েছেন তিনি। প্রতিযোগিতার এক নম্বর হিটে আট অ্যাথলেটের মধ্যে পঞ্চম হয়েছেন তিনি। তাঁর টাইমিং ১২ দশমিক ৯৯ সেকেন্ড।

এর আগে শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ২৫তম হয়েছেন বাকি। তাঁর স্কোর ৬২১ দশমিক ২। তাই বাছাই থেকেই বাদ পড়েছেন কমনওয়েলথ গেমসে রুপাজয়ী এই বাংলাদেশি শ্যুটার।

প্রতিযোগিতার এলিমিনেশন রাউন্ড থেকে বাদ পড়েছেন আর্চার শ্যামলী রায়ও। মেক্সিকোর গাব্রিয়েলা বায়ার্দোর কাছে ৬-০ পয়েন্টে হেরে যান তিনি। এর আগে গেমসে তাঁর শুরুটাও ভালো হয়নি। র্যাংকিং রাউন্ডে ৬৪ জনের মধ্যে ৫৩তম হয়েছিলেন তিনি।

পুরুষদের সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইলে মাহফিজুর ব্যর্থ হয়েছেন পাঁচ নম্বর হিটে আটজনের মধ্যে পঞ্চম হয়ে। তা ছাড়া মোট ৮৫ জনের মধ্যে ৫৪তম হয়েছেন এই বাংলাদেশি অ্যাথলেট। তাঁর টাইমিং ২৩ দশমিক ৯২ সেকেন্ড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে