বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বকালের অলিম্পিক সেরা একাদশে মেসি

lionel-messiস্পোর্টস ডেস্ক : চলমান রিও অলিম্পিক থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা। লড়াইয়ে এখনো টিকে আছে ব্রাজিল। এই আসা যাওয়ার মাঝে অলিম্পিকের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করেছে স্প্যানিশ পত্রিকা মার্কা।

একাদশে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার বার্সেলোনা তারকা লিওনেল মেসি। আর তাঁর গুরু পেপ গার্দিওলা। ১৯৯২ সালে স্পেনের হয়ে অলিম্পিকে স্বর্ণ জিতেছেন গার্দিওলা। আর ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার স্বর্ণজয়ী দলের সদস্য ছিলেন মেসি।

মেসির সঙ্গে রয়েছেন হাভিয়ের মাসচেরানোও। জায়গা হয়েছে ২০০৪ সালে স্বর্ণজয়ী আরও দুই আর্জেন্টাইন হুয়ান রিকোয়েলমে ও রবার্তো আয়ালা। গোলরক্ষক হিসেবে আছেন ১৯৬৮ সালের তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হয়ে স্বর্ণজয়ী তারকা লেভ ইয়াসহিন।

অলিম্পিকের সর্বকালের সেরা একাদশ:

ফরোয়ার্ড : ফেঞ্চ পুসকাস (হাঙ্গেরি), ককসিস (হাঙ্গেরি) ও স্যামুয়েল ইতো (ক্যামেরুন)

মিডফিল্ডার: লিওনেল মেসি (আর্জেন্টিনা), হুয়ান রিকোয়েলমে (আর্জেন্টিনা), পেপ গার্দিওলা (স্পেন) ও ওকোচা (নাইজেরিয়া)

ডিফেন্ডার: হাভিয়ের মাসচেরানো (আর্জেন্টিনা), রবার্তো আয়ালা (আর্জেন্টিনা) ও পেত্রো রাভা (ইতালি)

গোলরক্ষক: লেভ ইয়াসহিন (সোভিয়েত ইউনিয়ন)

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত